ফ্যামিলি কার্ডের আবেদন করবেন কীভাবে? লাগবে মাত্র ৩টি ডকুমেন্ট
ফ্যামিলি কার্ডের আবেদন করবেন কীভাবে? লাগবে মাত্র ৩টি ডকুমেন্ট অনলাইন ডেস্ক বিএনপি সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প শিগগিরই শুরু হতে যাচ্ছে। দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সামাজিক সুরক্ষা জোরদার করতে নতুন এই কর্মসূচি চালু করা হচ্ছে। অনেকের প্রশ্ন—কীভাবে আবেদন করবেন এবং কী কী কাগজ লাগবে? ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা এই কার্ডের মাধ্যমে নির্বাচিত পরিবারগুলোকে সরাসরি নগদ সহায়তা দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী, অর্থ পরিবারের নারী সদস্য বা গৃহকর্ত্রীর হাতে প্রদান করা হবে, যা নারীর ক্ষমতায়নে সহায়ক হবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অন্যান্য সামাজিক ভাতার তুলনায় এ কর্মসূচির সহায়তার পরিমাণ বেশি হতে পারে। আবেদন প্রক্রিয়া ও তথ্য সংরক্ষণ জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করে পরিবারভিত্তিক তথ্য সংরক্ষণ করা হবে। এতে করে সহায়তা বিতরণে অনিয়ম ও মধ্যস্বত্বভোগীর সুযোগ কমবে। প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প চালু হবে। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহায়তায় উপকারভোগীদের তালিকা তৈরি করে সারা দেশে সম্প্রসারণ করা হ...